Logo

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাবে পরীক্ষার্থীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট, ২০২৬, ১৪:৩৪
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, যেভাবে পাবে পরীক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল দেখার সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের কাছে ফল পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখা যাবে। এ ছাড়া পরীক্ষার্থী যে শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানা যাবে। এসএমএসে লিখতে হবে—

বিজ্ঞাপন

SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর। এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2026 পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্রের কার্যালয়ে গিয়ে ফলাফল পাওয়া যাবে না।

বিজ্ঞাপন

প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এ জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

বিজ্ঞাপন

সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশ হতে যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD