Logo

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১১:২৫
৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। একই সঙ্গে দেশের বাইরে থাকা একটি পরীক্ষাকেন্দ্র থেকেও কোনো শিক্ষার্থী পরীক্ষায় পাস করতে পারেনি।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যা শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের মধ্যে নিজেদের ফলাফল জানার ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে নিজেদের ফলাফল দেখার চেষ্টা করছে। সংশ্লিষ্ট মাধ্যমে প্রবেশ করে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD