এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যে নিয়মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। যাদের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, তাদের জন্য খাতা পুনঃনিরীক্ষণ বা চ্যালেঞ্জের সুযোগ ঘোষণা করেছে বিভিন্ন শিক্ষা বোর্ড।
বিজ্ঞাপন
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, আগামী মঙ্গলবার অর্থাৎ (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত এই আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন জমা দিতে পারবেন।
পুনঃনিরীক্ষণের পুরো আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd) এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।
তথ্য প্রদান: পোর্টালে গিয়ে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে 'সাবমিট' বাটনে ক্লিক করতে হবে।
বিজ্ঞাপন
মোবাইল নম্বর: এর পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফলাফল এই নম্বরেই এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
বিষয় নির্বাচন: স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল প্রদর্শিত হবে। শিক্ষার্থী যে বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে 'ফি প্রদান করুন' বাটনে ক্লিক করবেন। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ফি পরিশোধ: প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারিত রয়েছে। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন পোর্টালের 'হেল্প' বাটনে পাওয়া যাবে।
আবেদন জমা: ফি পরিশোধ শেষে আবেদনে ফিরে এসে 'জমা দিন' বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
ফি জমা দেওয়ার পর আবেদনে আর কোনো পরিবর্তন আনা যাবে না এবং ফি বাবদ কাটা টাকা অফেরতযোগ্য। তবে ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে 'মুছে ফেলুন' বাটনে ক্লিক করে তা সংশোধন করা যাবে।
বিজ্ঞাপন
এ ছাড়া ফি জমা দেওয়ার পর কোনো পরীক্ষার্থী নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের প্রক্রিয়াতেই মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে তা করতে পারবেন। শিক্ষা বোর্ড থেকে স্পষ্ট জানানো হয়েছে, ই-পোর্টাল ব্যতীত কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণযোগ্য হবে না।








