Logo

কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৯৫১ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১২:২৬
কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩৯৫১ জন
ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ অর্জন করেছে মোট ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনের মাধ্যমে একযোগে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফলাফলের তথ্যে দেখা যায়, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডের ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিদেশি মোট ৯টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৩৫৪ জন (পাসের হার ৮৮.০৬%) এবং অকৃতকার্য হয়েছে ৪৮ জন। ১টি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ১টি কেন্দ্র থেকে কেউ পাস করতে পারেনি।

বিজ্ঞাপন

ফলাফলে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছাত্রীরা—ছাত্রদের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD