এবারও পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের কোনো একটিতেও পাসের হার কিংবা জিপিএ-৫ অর্জনের দিক থেকে মেয়েদের পেছনে ফেলতে পারেনি ছেলেরা। অর্থাৎ পাসের হার এবং জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছাত্রীদের সাফল্য বেশি।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের একটিতেও পাসের হার কিংবা জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় মেয়েদের টপকাতে পারেনি ছেলেরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন ও ছাত্র ৫২ হাজার ৭৮০। গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।
দেশের ১১টি বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ আর ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৮.৮২ শতাংশ বেশি।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭.৯১ শতাংশ আর ছেলেদের পাসের হার ৫৯.৭৩ শতাংশ। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.৬৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.১৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৬৭.৮৪ শতাংশ।
বিজ্ঞাপন
সব মিলিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের কোনো বোর্ডেই পাসের হার কিংবা জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেরা মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি। বরং উভয় সূচকেই ছাত্রীদের সাফল্য তুলনামূলকভাবে বেশি দেখা গেছে।








