পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত কয়েক বছরের ফলাফলের তুলনায় এবার জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
প্রকাশিত ফল বিশ্লেষণের দেখা গেছে, ২০২২ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন, ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন এবং সর্বশেষ ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
এ ছাড়া দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণেও পাসের হার কমার চিত্র পাওয়া গেছে। চলতি বছর এসব শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ।
অর্থাৎ গত বছরের তুলনায় এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে। সব মিলিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে গত কয়েক বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বিজ্ঞাপন








