এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার অর্ধেকেরও কম

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে বিভাগভিত্তিক ফল বিশ্লেষণ করে দেখা গেছে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার অর্ধেকেরও কম।
বিজ্ঞাপন
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। আর মানবিক বিভাগে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ মানবিক বিভাগে অর্ধেকেরও কম শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞান বিভাগে পাসের হারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে এ বিভাগের পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ, বরিশালে ৮৩ দশমিক ৯৯ শতাংশ, কুমিল্লায় ৮২ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৮০ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৭৮ দশমিক ১৯ শতাংশ, দিনাজপুরে ৭৩ দশমিক ২৯ শতাংশ এবং ময়মনসিংহে ৭১ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ব্যবসায় শিক্ষা বিভাগে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ১৬ শতাংশ। যশোর বোর্ডে এ হার ৭০ দশমিক ৪৯ শতাংশ। এরপর সিলেট বোর্ডে ৬৪ দশমিক ৩০, রাজশাহীতে ৬১ দশমিক ১০, চট্টগ্রামে ৬০ দশমিক ১২, দিনাজপুরে ৫৯ দশমিক ২২, কুমিল্লায় ৫৭ দশমিক ৪০, বরিশালে ৫৬ দশমিক ৫৩ এবং ময়মনসিংহে ৪৮ দশমিক ৯১ শতাংশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৫৫ দশমিক ৬২ শতাংশ। যশোর বোর্ডে এ হার ৫৫ দশমিক ৫৭ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৫০ দশমিক ৬১, বরিশালে ৪৯ দশমিক ৩৪, সিলেটে ৪৮ দশমিক ১৬, রাজশাহীতে ৪৬ দশমিক ৭৯, ময়মনসিংহে ৪৬ দশমিক ১২, চট্টগ্রামে ৩৮ দশমিক ৭৯ এবং দিনাজপুরে ৩৮ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থীরা পাস করেছে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মানবিক বিভাগ থেকে। এ বিভাগে পরীক্ষার্থী ছিল ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন।
বিজ্ঞাপন
মানবিক বিভাগে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৩ লাখ ৬১ হাজার ১৬৯ এবং ছাত্র ২ লাখ ৬৬ হাজার ২৮২ জন। বিজ্ঞান বিভাগেও ছাত্রীদের অংশগ্রহণ বেশি ছিল। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।
সব মিলিয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হারও তুলনামূলকভাবে ভালো। তবে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ হওয়ায় এ বিভাগের অর্ধেকেরও কম শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।








