Logo

শেষ ৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৪:১০
শেষ ৫ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার
ছবি: সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে এবার পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পর বিভিন্ন বছরের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে পাসের হারে বড় ধরনের পরিবর্তনের চিত্র পাওয়া গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফলাফলের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ২০২৩ সালে এ হার কমে দাঁড়ায় ৮০ দশমিক ৩৯ শতাংশে। পরের বছর ২০২৪ সালে পাসের হার কিছুটা বেড়ে ৮৩ দশমিক ০৪ শতাংশ হয়। এরপর ২০২৫ সালে তা আরও কমে দাঁড়ায় ৬৮ দশমিক ৪৫ শতাংশে। আর সর্বশেষ ২০২৬ সালে এসে পাসের হার আরও কমে হয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

বিজ্ঞাপন

পাসের হারের মতো জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও এবার শেষ ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD