ইংরেজি ও গণিতে সর্বোচ্চ ফেল, সর্বনিম্ন আইসিটিতে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষা বোর্ড মিলিয়ে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কৃতকার্যের হার সবচেয়ে বেশি। অর্থাৎ ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল তুলনামূলকভাবে দুর্বল হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কৃতকার্যের হার বেশি রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ফল প্রকাশের পর বিভিন্ন বিষয়ের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের কৃতকার্য ও অকৃতকার্যের হার তুলে ধরা হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ঢাকা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৮.৪০ এবং ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। রাজশাহী বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৪.৭ এবং ৭৭.১৭, কুমিল্লা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৮১.২৯ এবং ৮১.৭৫ শতাংশ, যশোর বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭১.৮৪ এবং ৮৩.৩৪ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭২.২৭ এবং ৮০.০৫ শতাংশ, বরিশাল বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৯.২৪ এবং ৭৭.৯৮ শতাংশ, সিলেট বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৯.১১ এবং ৭৫.৯৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭২.৯১ এবং ৭১.০৫ শতাংশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ময়মনসিংহ বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৬৬.৬৪ এবং ৬৯.৬১ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ইংরেজি এবং গণিতে যথাক্রমে ৭৯.২১ এবং ৬৯.৯৭ শতাংশ, কারিগরি বোর্ডে ৯৪.৭৯ এবং ৭০.৯২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। অপরদিকে আইসিটিতে সব বোর্ডে সর্বেচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। অথচ ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
এ ছাড়া দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এসব সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
বিজ্ঞাপন
সব মিলিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিষয়ভিত্তিক কৃতকার্যের হারে ইংরেজি ও গণিতে তুলনামূলক দুর্বল ফলাফল দেখা গেছে। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাশাপাশি সামগ্রিক ফলাফলেও গত বছরের তুলনায় পাসের হার কমে যাওয়ার চিত্র উঠে এসেছে।








