একাদশ শ্রেণিতে ভর্তি হবে আগের নিয়মেই: শিক্ষামন্ত্রী

আসন্ন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করা হবে।
বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের পদ্ধতিই অনুসরণ করা হবে। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বা জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে নম্বর দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও ফলাফলকে তিনি সন্তোষজনক হিসেবে দেখছেন। তার ভাষায়, ‘মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক সাংবাদিক ফলাফলকে খারাপ হিসেবে উল্লেখ করলে শিক্ষামন্ত্রী তা নাকচ করে বলেন, ফলাফল খারাপ নয়, বরং ভালো হয়েছে।
তবে পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষণের সুযোগের বিষয়টিও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করলে তার খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভুল বা ত্রুটি পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।








