Logo

চট্টগ্রাম বোর্ডে ২১ বিদ্যালয়ের শতভাগ পাস, ৮টিতে সবাই ফেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৫:২৮
চট্টগ্রাম বোর্ডে ২১ বিদ্যালয়ের শতভাগ পাস, ৮টিতে সবাই ফেল
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২১টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে এ বোর্ডের ৮টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। ফলাফল প্রকাশের পর বোর্ডের অধীনে থাকা বিদ্যালয়গুলোর পাসের হার এবং পরীক্ষার্থীদের ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ২১৮টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শূন্য থেকে ১০ শতাংশ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১০টি। ১১ থেকে ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে ৪৬৮টি বিদ্যালয়ে। আর ৫১ থেকে ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে ৬৯৩টি বিদ্যালয়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক শূন্য ৭ শতাংশ। ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এবার বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ হাজার ১২৩ জন এবং ছাত্রী ৫ হাজার ২৭৫ জন। অর্থাৎ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে তিন পার্বত্য জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে বান্দরবান। এ জেলায় পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ। খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ শতাংশ এবং রাঙামাটিতে ৫৬ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর এলাকায় এসএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ০৩ শতাংশ। মহানগর এলাকা বাদ দিয়ে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলার পাসের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

অন্যদিকে কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ। সব মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারের ফলাফলে একদিকে যেমন ২১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, তেমনি ৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। একই সঙ্গে গত পাঁচ বছরের মধ্যে বোর্ডের সামগ্রিক পাসের হারও এবার সর্বনিম্ন হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD