Logo

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু কবে, যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট, ২০২৬, ১৯:১৬
একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু কবে, যা জানা গেল
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। আর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবনা তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বিজ্ঞাপন

প্রস্তাবনাটি আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর একাদশে ভর্তি ও ক্লাস শুরুর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।

বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। ভর্তি কার্যক্রম ১০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, আগামীকাল প্রস্তাবনাটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সোমবার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমেছে। এ বছর পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

বিজ্ঞাপন

বিগত বছরগুলোর পরিসংখ্যান বলছে, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫ থেকে ১০ শতাংশ একাদশ শ্রেণিতে ভর্তি হয় না। ফলে এবারও সব পাস করা শিক্ষার্থী কলেজে ভর্তি হবে না বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, এ বছর প্রায় ১১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী পাস করলেও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসন রয়েছে এর দ্বিগুণেরও বেশি। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে প্রায় সাড়ে ২৭ লাখ আসন রয়েছে।

শিক্ষার্থী ও আসনের এই বড় ব্যবধানের কারণে এবারও বিপুলসংখ্যক আসন খালি থাকার আশঙ্কা রয়েছে। হিসাব অনুযায়ী, প্রায় ১৭ লাখ আসন খালি থাকতে পারে। ফলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD