Logo

প্রাক্তন দুই স্ত্রী ও নতুন প্রেমিকা নিয়ে জন্মদিন পালন করলেন আমির খান

profile picture
বিনোদন ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৫:৩১
প্রাক্তন দুই স্ত্রী ও নতুন প্রেমিকা নিয়ে জন্মদিন পালন করলেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান ৬১তম জন্মদিন ঘরোয়া পরিবেশে উদযাপন করেছেন। গত শনিবার (১৪ মার্চ) তিনি কোনো বড় পার্টি ছাড়াই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটি পালন করেন। এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন তার নতুন গার্লফ্রেন্ড গৌরী স্প্রাট। এছাড়া উপস্থিত ছিলেন তার দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এবং তাদের সন্তানরা।

বিজ্ঞাপন

আমিরের জন্মদিনের আয়োজনে তার পাশে শুরু থেকেই ছিলেন বান্ধবী গৌরী স্প্রাট। গত বছরের জন্মদিনে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এবারের উদযাপনে তাদের রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে।

এক ভিডিওতে দেখা যায়, আমির কেক কাটার পর বান্ধবী গৌরীর মুখে কেকের টুকরো তুলে দিচ্ছেন। এ সময় তার দুই সাবেক স্ত্রী কিরণ রাও এবং রীনা দত্তকেও বেশ খোশমেজাজে দেখা গেছে। এমনকি অনুষ্ঠান শেষে কিরণ রাওকে আমির ও গৌরীর সঙ্গে একই গাড়িতে চড়ে বিদায় নিতেও দেখা যায়।

বিজ্ঞাপন

বাবার জন্মদিনে উপস্থিত ছিলেন তিন সন্তান জুনায়েদ, আজাদ ও ইরা খান। মেয়ে ইরাকে মজার ছলে বাবার মুখে কেক মাখিয়ে দিতে দেখা যায়। বলিউড তারকা ভিকি কৌশল, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা এবং প্রযোজক রিতেশ সিদ্ধাওয়ানিও আমিরকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।

বর্তমানে আমির খানের সময়ের একটি বড় অংশ ব্যয় হচ্ছে তার বড় ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা এক দিন নিয়ে। আগামী ১ মে মুক্তি পেতে চলা ছবিতে জুনায়েদের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। এছাড়া প্রযোজক হিসেবে তিনি লাহোর ১৯৪৭-এর কাজ এগিয়ে নিচ্ছেন, যেখানে সানি দেওল অভিনয় করেছেন। এই ছবিটি আগামী ১৩ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD