Logo

খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি: সুস্মিতা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৬, ১৭:৪৫
খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি: সুস্মিতা
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ সবসময়ই ভিন্নধর্মী চরিত্র ও গল্পে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা রাক্ষস। এ ছবিতে তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় তাদের ‘দুষ্টু-মিষ্টি’ রসায়ন ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।

বিজ্ঞাপন

এদিকে সুস্মিতা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেন, ‘শাকিব খান তো মেগাস্টার! সবাই তো উনাকে মেগাস্টার বলে, তাই না? তো মেগাস্টার ইজ মেগাস্টার। শাকিব খান তো সবার প্রিয়। আর সিয়ামও আমার কাছে খুব প্রিয়। কারণ সিয়ামের সাথে আমি প্রথম সিনেমা করছি বাংলাদেশে। সিয়াম খুবই ভালো, খুবই গুড সোল। আমরা সবকিছুই অনেক মজা করে শুট করেছি। খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি।’

‘আর সিয়ামের সাথে আগে সবকিছু ডিসকাস করে তারপরেই আমরা সিনগুলো শুট করেছি যাতে নিজেদের ক্যারেক্টারগুলো আলাদাভাবে ভালোভাবে পোট্রে করতে পারি। যাতে সিনটা আরও সুন্দর লাগে দেখতে, যাতে কেমিস্ট্রি আরও সুন্দর ফোটাতে পারি। সবকিছুই মজার ছিল, আবার হার্ড ওয়ার্কও ছিল। আর সিয়াম খুবই হেল্প করেছে আমায়, সাপোর্টিভ।’

বিজ্ঞাপন

সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘আমি তো অলরেডি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি যদি অভিনেত্রী না হতাম, চাকরিই করতাম। সবচেয়ে প্রিয় শখ অভিনয় করা। প্রথম দিন থেকে যখন আমি বাংলাদেশে আসছি, আমি এত ভালোবাসা পাচ্ছি আমার টিমের থেকে, আর এখন ফিল্ম রিলিজ হওয়ার পর যখন অডিয়েন্স আমায় এত ভালোবাসা দিচ্ছে, আমার তো খুবই ইচ্ছা যে আমি এখানে আরও আরও যেন কাজ করতে পারি।’

দর্শকদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি অডিয়েন্সকে বলব অনেক অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য, রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা রাক্ষস দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আশা করছি খুব ভালো লাগবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD