Logo

স্বজনপ্রীতির কারণে কাজ হারানোর অভিজ্ঞতা জানালেন কৃতি শ্যানন

profile picture
বিনোদন ডেস্ক
২৮ মার্চ, ২০২৬, ১৫:৪১
স্বজনপ্রীতির কারণে কাজ হারানোর অভিজ্ঞতা জানালেন কৃতি শ্যানন
ছবি: সংগৃহীত

বলিউডে নিজের অবস্থান তৈরি করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রী কৃতি শ্যানন-কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্র জগতে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে খোলামেলা কথা বলেন এবং ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজ্ঞাপন

কৃতির ভাষ্য অনুযায়ী, বলিউডে স্বজনপ্রীতি কোনো গুজব নয়, বরং এটি বাস্তবতা। তিনি জানান, এমন একাধিক ঘটনা ঘটেছে যখন কোনো সিনেমায় তার কাজ প্রায় নিশ্চিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রভাবশালী পরিবারের সন্তানদের সুযোগ করে দিতে তাকে সরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, এই ধরনের বৈষম্য শুধু চলচ্চিত্র অঙ্গনেই সীমাবদ্ধ নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রেই এর উপস্থিতি রয়েছে। তবে শোবিজে এটি তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান। একজন বহিরাগত হিসেবে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চাপ থাকে, যেখানে তারকা পরিবারের সদস্যদের জন্য পথটা তুলনামূলক সহজ হয়ে যায়।

বিজ্ঞাপন

বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অনেক সময় পরিচিত নাম বা স্টারকিডদের প্রতি বেশি আস্থা রাখে বলেও মন্তব্য করেন তিনি। কৃতির মতে, একজন নতুন বা বহিরাগত শিল্পীর একটি ব্যর্থতা তার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে পারে, কিন্তু তারকা সন্তানদের ক্ষেত্রে একই পরিস্থিতিতেও সুযোগের অভাব হয় না।

তবে এসব প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি। বরেলি কি বরফি, মিমি এবং তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া-র মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বিজ্ঞাপন

বিশেষ করে মিমি সিনেমায় তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায় এবং এটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হিসেবে বিবেচিত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD