Logo

অপু বিশ্বাসের নতুন লুক, কালো শাড়িতে মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১৯:১৪
অপু বিশ্বাসের নতুন লুক, কালো শাড়িতে মুগ্ধ ভক্তরা
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন। নিজের অনুভূতি ও স্টাইলিশ লুক শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার কালো শাড়িতে নিজেকে অন্যরকমভাবে উপস্থাপন করলেন নায়িকা। সঙ্গে যোগ করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিকথা, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে দেখা যায়, তিনি কালো রঙের কারুকার্যখচিত শাড়ি পরে এক আভিজাত্যপূর্ণ লুকে ধরা দিয়েছেন। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী গয়না, যা তার সৌন্দর্যকে আরও মার্জিত করে তুলেছে। চুলের সাজেও ফুটে উঠেছে নিখুঁত আভিজাত্য।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, অপু বিশ্বাস শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী গয়না। চুলের সাজে ছিল মার্জিত আভিজাত্য। ছবির ক্যাপশনে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। লিখেছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেকী কেবলই যাতনাময়!

বিজ্ঞাপন

অপুর এই পোস্টের নিচে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টাতে হাজার হাজার লাইক ও মন্তব্য জমা হয়েছে সেখানে।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার ক্যারিয়ার— সবকিছু নিয়েই আলোচনায় থাকেন অপু বিশ্বাস। বর্তমানে তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বিজ্ঞাপনে নিয়মিত দেখা যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে এবং নতুন কিছু প্রজেক্ট নিয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অপুর এই সাম্প্রতিক পোস্টটি তার ভক্তদের কাছে আবারও প্রমাণ করল যে, তিনি শুধু অভিনয়েই নয়, ফ্যাশন ও সৃজনশীলতার মাধ্যমেও নিজেকে অনন্যভাবে উপস্থাপন করতে পারেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD