Logo

শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ

profile picture
বিনোদন ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ১৫:৫৬
শুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর: ডেইজি শাহ
ছবি: সংগৃহীত

ভারতের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অন্ধকার দিক ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকে এক নির্মাতার অপেশাদার আচরণের শিকার হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি, যা তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলেছিল।

বিজ্ঞাপন

ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ডেইজি জানান, ঘটনাটি মুম্বাইয়ে ঘটেছিল। দক্ষিণ ভারতের এক নির্মাতা কাস্টিংয়ের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। ওই অডিশনে ডেইজিসহ আরও ৬ থেকে ৭ জন তরুণী অংশ নেন। নির্মাতা প্রত্যেককে আলাদাভাবে ডেকে কথা বলছিলেন। ডেইজি যখন কক্ষে প্রবেশ করেন, তখন ওই ব্যক্তি তার হাত ধরে ফেলেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন, যা ছিল সম্পূর্ণ অস্বস্তিকর ও অগ্রহণযোগ্য।

পরিস্থিতি বুঝে তাৎক্ষণিকভাবে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। ডেইজি বলেন, এমন আচরণ তার কাছে অত্যন্ত বিব্রতকর ছিল। ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা ঘনিষ্ঠতা নিয়ে তিনি সচেতন। এমনকি নারীদের কাছ থেকেও ম্যাসাজ নেওয়ায় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফলে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ তাকে আরও বেশি বিস্মিত ও অস্বস্তিতে ফেলেছিল।

বিজ্ঞাপন

তখন বিষয়টি ডেইজির কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হওয়ায় তিনি তাৎক্ষণিক সেখান থেকে বেরিয়ে আসেন।

শুধু পুরুষ না, নারীদের স্পর্শও এই অভিনেত্রীর কাছে অসহ্যকর। ডেইজি শাহ বলেন, আমি ছোটবেলা থেকেই অপরিচিত কারও স্পর্শ বা শারীরিক সান্নিধ্য নিয়ে বেশ সচেতন। এমনকি আমি নারীদের কাছেও ম্যাসাজ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেখানে একজন পুরুষ নির্মাতার এমন আচরণ আমাকে স্তব্ধ করে দিয়েছিল। আমি তাকে শুধু বলেছিলাম ‘আমি পরে জানাব’, কিন্তু এরপর আর কখনোই তার সঙ্গে যোগাযোগ করিনি।

বিজ্ঞাপন

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ডেইজি এখন আর একা কারও সঙ্গে দেখা করেন না বলেও জানান।

একই সাক্ষাৎকারে সালমান খানের মাধ্যমে ক্যারিয়ার গড়ার গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। জানান, শোবিজে কারও সমর্থনকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। তার মতে, ইন্ডাস্ট্রি একটি চেইনের মতো কাজ করে; কেউ কাউকে সাহায্য করলে সেই কৃতজ্ঞতা বজায় রাখাটাই স্বাভাবিক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD