Logo

‘ভূত বাংলা’র দাপুটে শুরু, বক্স অফিসে ঝড় তুললেন অক্ষয় কুমার

profile picture
বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৬, ১৭:০৪
‘ভূত বাংলা’র দাপুটে শুরু, বক্স অফিসে ঝড় তুললেন অক্ষয় কুমার
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’। মুক্তির প্রথম দিন শুক্রবার (১৭ এপ্রিল) বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি।

বিজ্ঞাপন

ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুসারে, ১৬ এপ্রিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী (পেইড প্রিভিউ) থেকে আয় হয়েছে ৩ কোটি ৫০ লাখ রুপি। নিয়মিত প্রদর্শনী শুরু হওয়ার পর শুক্রবার ১২ হাজার ৩৮৬টি শো থেকে সিনেমাটি সংগ্রহ করেছে ১২ কোটি ১৫ লাখ রুপি।

এই শক্তিশালী শুরুর ফলে ভারতীয় বাজারে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১৮ কোটি ৯০ লাখ রুপি। বিশ্বব্যাপী বক্স অফিসে এখন পর্যন্ত আয় হয়েছে ২৩ কোটি ৯০ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩১ কোটি ৬৭ লাখ টাকার সমান।

বিজ্ঞাপন

অক্ষয় কুমারের ক্যারিয়ারের বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশী’র পর এটিই তার সবচেয়ে বড় ওপেনিং। ‘সূর্যবংশী’ প্রথম দিনে আয় করেছিল ২৬ কোটি ২৯ লাখ রুপি। তবে সাম্প্রতিক ছবি ‘জলি এলএলবি থ্রি’ (১২.৫ কোটি) এবং ‘হাউসফুল ফাইভ’ (২৪ কোটি) এর তুলনায় ‘ভূত বাংলা’র আয় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

হরর-কমেডি ঘরানার অন্যান্য সিনেমার সঙ্গে তুলনা করলে ‘ভূত বাংলা’ কিছুটা পিছিয়ে রয়েছে। গত বছর মুক্তি পাওয়া ‘থাম্মা’ প্রথম দিনে ২৪ কোটি এবং ‘স্ত্রী টু’ ৫১ কোটি ৮০ লাখ রুপি আয় করেছিল। ‘ভুল ভুলাইয়া টু’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’র ওপেনিং কালেকশনও এই ছবির চেয়ে বেশি ছিল।

বিজ্ঞাপন

প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে দীর্ঘ বিরতির পর আবার পর্দায় জুটি বেঁধেছেন অক্ষয় কুমার। এর আগে এই জুটি ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘খাট্টা মিঠা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘ভূত বাংলা’য় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি, টাবু, রাজপাল যাদব এবং যীশু সেনগুপ্ত। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা কাপুর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD