Logo

আবারও মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি

profile picture
বিনোদন ডেস্ক
২২ এপ্রিল, ২০২৬, ১৬:০৬
আবারও মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি
ছবি: সংগৃহীত

বলিউড ও টলিউড—দুই অঙ্গনেই সমান জনপ্রিয়তা ধরে রাখা অভিনেত্রী পূজা ব্যানার্জি আবারও মা হতে যাচ্ছেন। গ্ল্যামারাস উপস্থিতি ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন থেকে নতুন এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও প্রকাশ করে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ভিডিওর শুরুতেই একটি প্রেগন্যান্সি কিটের দৃশ্য দেখা যায়, যেখানে ফলাফল পজিটিভ আসে। এর মাধ্যমেই তিনি জানান, দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন তিনি।

ভিডিওটিতে শুধু সুখবরই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো কিছু কঠিন সময়ের চিত্রও তুলে ধরেছেন পূজা। শারীরিক দুর্বলতা, ক্লান্তি আর বিষণ্ণতায় যখন তিনি বিছানায় কাতরাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় তার প্রথম সন্তান কৃষিভ।

বিজ্ঞাপন

মায়ের মন ভালো করতে কৃষিভের আদুরে ‘হামি’ আর ভালোবাসার মুহূর্তটি নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওর একটি অংশে অভিনেত্রী তার বেবিবাম্পও প্রদর্শন করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’

ব্যক্তিগত জীবনে, ২০২০ সালে করোনা মহামারির সময় লকডাউনের মধ্যে অভিনেতা কুণাল ভার্মা-এর সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা ব্যানার্জি। এর কয়েক মাস পরই তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান কৃষিভ। তবে এর আগে, ২০১৭ সালেই তাদের বাগদান সম্পন্ন হয়েছিল।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের দিক থেকে, টলিউডে ‘মাচো মস্তানা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে পূজার। এরপর ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ এবং ‘হইচই আনলিমিটেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা কুড়ান। পাশাপাশি ‘পাপ’ ও ‘ক্যাবারে’ ওয়েব সিরিজেও তার অভিনয় সমাদৃত হয়েছে। হিন্দি টেলিভিশন জগতে ‘দেভোঁ কে দেব... মহাদেব’ ও ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’র মতো ধারাবাহিকে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD