Logo

এখনো বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত নন আইশা খান

profile picture
বিনোদন প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৮:০৮
এখনো বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত নন আইশা খান
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী আইশা খান জানিয়েছেন, তিনি এখনো বড় পর্দার জন্য পুরোপুরি প্রস্তুত নন বলে মনে করেন। নিজের কাজের ধারা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

আইশা খান বলেন, সবার সব ধরনের কাজ করার প্রয়োজন নেই বলে তিনি বিশ্বাস করেন। তার ভাষায়, এখনো তিনি বড় পর্দার জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে ওঠেননি বলে মনে হচ্ছে। অতীতে করা কিছু কাজ দর্শকের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলেও মনে করেন তিনি। পাশাপাশি নিজের মধ্যেও কিছু ঘাটতি ছিল বলে স্বীকার করেন এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, থিয়েটার ব্যাকগ্রাউন্ড না থাকায় অনেক কিছু শিখতে হচ্ছে এবং এখনো শেখার প্রক্রিয়াতেই আছেন। তার মতে, আরও আগে থেকে দক্ষতা থাকলে নিজের ভেতরে এই দ্বিধা তৈরি হতো না।

বিজ্ঞাপন

নিজের অভিনীত সিনেমা ‘শেকড়’ নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথাও জানান আইশা। তিনি বলেন, সিনেমাটিতে তার অভিনীত ‘ফাল্গুনী’ চরিত্রটি বিদেশে প্রশংসা পেয়েছে, যা তার জন্য আনন্দের।

তবে এই সাফল্যের পরও এখনই নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার তাড়া নেই বলে জানান তিনি। আইশা বলেন, এখন তিনি নিজেকে আরও পরিণত করতে চান এবং ভুল থেকে শেখার প্রক্রিয়ায় আছেন।

বাংলা চলচ্চিত্রের বর্তমান অগ্রগতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন এই অভিনেত্রী। বিশেষ করে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন এসেছে, তা তিনি ইতিবাচকভাবে দেখছেন। সাম্প্রতিক সময়ে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার সাফল্যও তাকে আনন্দ দিয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ভবিষ্যৎ কাজ নিয়ে আইশা খান বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ তার প্রিয় এক নির্মাতার কাজ, যার সঙ্গে আগেও কাজের সুযোগ হয়েছিল। সেখানে পছন্দের অনেক শিল্পীর অংশগ্রহণ রয়েছে, যা তাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে আসন্ন ‘রইদ’ সিনেমা নিয়েও তিনি আশাবাদী। তার মতে, অতীতে ‘হাওয়া’ যেমন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এনেছিল, তেমনি ‘রইদ’ও নতুন কিছু নিয়ে আসবে বলে তিনি আশা করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD