কর্পোরেটে সৌন্দর্যেও বাড়তি সুবিধা: সানাই

মডেল সানাই মাহবুব কর্পোরেট সংস্কৃতি ও সৌন্দর্য নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে দেওয়া তার এই পোস্ট ঘিরে অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিজ্ঞাপন
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তার মতামত ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া এবং এটি কাউকে উদ্দেশ্য করে নয়। কর্পোরেট জগত ও গ্ল্যামারের সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, সৌন্দর্যকেও এক ধরনের ‘ট্যালেন্ট’ হিসেবে দেখা হয়।
উদাহরণ হিসেবে তিনি রুবাবা দৌলা মতিন এবং সোনিয়া বশির কবির–এর নাম উল্লেখ করে তাদের সৌন্দর্য ও দক্ষতার প্রশংসা করেন।
বিজ্ঞাপন
সানাইয়ের দাবি, ভারতীয় উপমহাদেশে বাহ্যিক সৌন্দর্যকে ঘিরে একটি প্রচলিত ধারণা রয়েছে, যেখানে ফর্সা ও আকর্ষণীয় চেহারার মানুষ তুলনামূলক বেশি সুযোগ পেয়ে থাকেন। তার মতে, মেধার পাশাপাশি সুন্দরী নারীরা কর্পোরেট জগতে বাড়তি সুবিধা পেয়ে থাকেন, যা সব ক্ষেত্রে অন্যদের জন্য সমানভাবে প্রযোজ্য নয়।
তিনি আরও বলেন, সমাজের কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যেখানে বাহ্যিক সৌন্দর্য অনেক সময় অগ্রগতি সহজ করে। তাই নিজেকে উপস্থাপন, ফিটনেস ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: সিনেমায় কাজ করা নিয়ে যা বললেন অবন্তী
বিজ্ঞাপন
এই মন্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার বক্তব্যকে বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার অনেকে সমালোচনাও করছেন।








