Logo

আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা: আলিয়া

profile picture
বিনোদন ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৯:৩৫
আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা: আলিয়া
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট-এর সংসার আলো করে এসেছে কন্যাসন্তান রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই ধরে নিয়েছিলেন, বড় হয়ে সে হয়তো মা-বাবার মতোই চলচ্চিত্র জগতে পা রাখবে। তবে এই বিষয়ে আলিয়ার ভাবনা সম্পূর্ণ ভিন্ন। তিনি চান না তার মেয়ে গ্ল্যামার দুনিয়ায় আসুক; বরং মেয়ের হাতে ব্যাট কিংবা বল দেখতে চান তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা জানিয়েছেন আলিয়া। তিনি স্পষ্টভাবে বলেন, রাহা বড় হয়ে একজন অ্যাথলিট বা ক্রীড়াবিদ হোক—এটাই তার সবচেয়ে বড় চাওয়া। মাত্র তিন বছর বয়সী মেয়ের মধ্যেই তিনি এখনই একজন অ্যাথলিট হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছেন বলে জানান।

আলিয়ার মতে, রাহা ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল এবং প্রতিযোগিতামূলক মানসিকতার। তিনি বলেন, ‘আমি মনে মনে চাই ও বড় হয়ে অ্যাথলিট হোক। ও খুব পরিশ্রমী, সারাক্ষণ দৌড়ঝাঁপ আর লাফালাফি করতে ভালোবাসে। এত ছোট বয়সেই ওর মধ্যে যে পরিমাণ এনার্জি দেখি, তা সত্যিই একজন অ্যাথলিটের মতো।’ তার বিশ্বাস, এই স্বাভাবিক সক্রিয়তাই ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

নিজের জীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে আলিয়া তার মা সোনি রাজদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি জানান, তার মা যেভাবে সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন, তা আলিয়াকে আজীবন অনুপ্রাণিত করে।

তার কথায়, ‘আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। থিয়েটার হোক বা টেলিভিশন তিনি সবসময় নিজের সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন।’ ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাদার জীবনেও এখন সাফল্যের তুঙ্গে আছেন আলিয়া।

বিজ্ঞাপন

খুব শিগগিরই যশরাজ ফিল্মসের আলোচিত স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে তাকে অ্যাকশন লুকে দেখা যাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির পরবর্তী মাস্টারপিস ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই বলিউড কুইন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD