Logo

অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি: নুসরাত জাহান

profile picture
বিনোদন ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৬, ১৫:২৭
অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি: নুসরাত জাহান
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনার মধ্যে কঠিন সময় পার করছেন ওপার বাংলার অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত একটি পুরনো মামলায় গত সোমবার তাকে তলব করা হয়, পরে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে তিনি টানা সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।

বিজ্ঞাপন

এই ঘটনার পর থেকেই নুসরাতকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং ও সমালোচনার ঝড়। রেশন দুর্নীতির অভিযোগ, ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার’ নামের একটি সংস্থার আর্থিক অনিয়মসহ একাধিক বিষয়কে কেন্দ্র করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়ছেন তিনি। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও অতীত সম্পর্ক নিয়েও পুরোনো বিতর্ক আবার সামনে এসেছে।

তবে এত সমালোচনা ও চাপের মধ্যেও ভেঙে না পড়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত। ইডি দফতরে হাজিরার কয়েক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গ্ল্যামারাস ছবি পোস্ট করেন তিনি। ছবির চেয়ে বেশি আলোচনায় আসে তার দেওয়া ক্যাপশন।

বিজ্ঞাপন

ব্যক্তিগত অবস্থানের ইঙ্গিত দিয়ে নুসরাত লিখেছেন, ‘অভিযোগ আর পাল্টা অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি। যতক্ষণ না আমরা সেই সত্যের দেখা পাই।’ একই পোস্টে তিনি সমালোচকদের প্রতি ছুঁড়ে দিয়েছেন কড়া বার্তা।

এর আগেও অনেকবার নুসরাত জানান, ট্রোলিং বা নেতিবাচক আলোচনা তাকে খুব একটা প্রভাবিত করে না। এবারও ইডির তদন্ত এবং চারপাশের উত্তাল পরিস্থিতির মাঝে নিজের শান্ত ও দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD