Logo

এবার মেট গালায় থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া

profile picture
বিনোদন ডেস্ক
৪ মে, ২০২৬, ১৪:০৬
এবার মেট গালায় থাকছেন না প্রিয়াঙ্কা চোপড়া
ছবি: সংগৃহীত

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়োজন ‘মেট গালা’। প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কে বসে এই লাল গালিচার জমকালো আসর, যেখানে বিশ্বের শীর্ষ তারকারা অংশ নেন। গত কয়েক বছর ধরে এই মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে আলোচনায় ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া।

বিজ্ঞাপন

কখনও ব্যতিক্রমী ফ্যাশন লুক, আবার কখনও স্বামী নিক জোনাসের সঙ্গে রোমান্টিক উপস্থিতি—সব মিলিয়ে মেট গালায় তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে বারবার। তবে এবার ভক্তদের জন্য দুঃসংবাদ, ২০২৬ সালের মেট গালায় দেখা যাবে না এই গ্লোবাল তারকাকে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া নিজে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ব্যাপক কাজের চাপে রয়েছেন। বিদেশের একাধিক বড় প্রজেক্টে যুক্ত থাকার পাশাপাশি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যস্ততা হলো এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’।

বিজ্ঞাপন

বর্তমানে এই ছবির শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত তিনি। মে মাসের প্রথম সপ্তাহে প্রিয়াঙ্কার শিডিউল আগে থেকেই ব্লক করা রয়েছে, যা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ২০১৭ সালে প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া।

এরপর ২০১৯ এবং ২০২৩ সালেও নিজের বাহারি লুক দিয়ে ফ্যাশন দুনিয়ায় ঝড় তুলেছিলেন তিনি। শুধু একা নন, স্বামী নিক জোনাসের সাথে তার রসায়ন ছিল আলোকচিত্রীদের অন্যতম আকর্ষণ।

বিজ্ঞাপন

এবার শিডিউল জটিলতার কারণে মেট গালায় প্রিয়াঙ্কার অনুপস্থিতি ভক্তদের কিছুটা হতাশ করলেও, তারা এখন অপেক্ষায় রয়েছেন রাজামৌলির নতুন ছবিতে তাকে ভিন্ন রূপে দেখার জন্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD