ভোট গণনার মধ্যেই মন্দিরে তৃষা, থালাপতিকে ঘিরে জল্পনা

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মাঝেই তিরুপতি মন্দিরে পূজা দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই একদিকে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এদিনই ছিল তৃষার ৪৩তম জন্মদিন। এই বিশেষ দিনে মন্দিরে তার উপস্থিতিকে ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ মে) সকালে কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়াই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে যান তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তাকে মন্দিরে পূজা দিতে দেখা যায়। এরপর থেকেই ভক্তদের একাংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, থালাপতি বিজয়ের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি বিশেষ প্রার্থনা করতে মন্দিরে গিয়েছিলেন।
বেশ কিছুদিন ধরেই থালাপতির ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও তারা বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। কাকতালীয়ভাবে, বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার দিনেই তৃষার জন্মদিন পড়ায় বিষয়টি বাড়তি মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্য অনুযায়ী, থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে একাধিক আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিয়েই বিজয়ের এই অগ্রগতি তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে থালাপতি বিজয় তার রাজনৈতিক দল গঠনের মাধ্যমে পূর্ণকালীন রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। প্রাথমিক ফলাফলে তার দল একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়ায় রাজ্যজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অভিনয় জগত থেকে রাজনীতিতে এসে বিজয়ের এই দ্রুত উত্থানকে দক্ষিণ ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন








