যে ৫ সিনেমায় প্রীতি জিনতা সিঙ্গেল মাদার

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে তার অভিনীত কিছু চরিত্রে একটি বিশেষ মিল লক্ষ্য করা যায়, যা অনেকের নজর এড়িয়ে গেছে। বিভিন্ন সময় তিনি এমন কিছু সাহসী চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তাকে বিয়ের আগেই গর্ভবতী বা সিঙ্গেল মাদার হিসেবে দেখা গেছে।
বিজ্ঞাপন
ক্যায়া কেহনা
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সে সময়ের তুলনায় বেশ সাহসী গল্প নিয়ে তৈরি হয়েছিল। ছবিতে দেখা যায়, এক কলেজছাত্রী এক যুবকের প্রেমে জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে গর্ভবতী হয়ে যান। প্রীতি জিনতা ও সাইফ আলী খান অভিনীত এই ছবিতে প্রীতির চরিত্রটি বিয়ের আগেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে সামাজিক বাধার মুখে পড়ে।
বিজ্ঞাপন
সালাম নামাস্তে
২০০৫ সালে মুক্তি পাওয়া এই ছবিতে প্রীতি জিনতা ও সাইফ আলী খান লিভ-ইন সম্পর্কে থাকেন। এই সম্পর্কের মধ্যেই প্রীতির চরিত্রটি গর্ভবতী হয়ে পড়ে, তবে তারা বিয়ে করেন না। সিনেমার শেষেও তাদের আনুষ্ঠানিক বিয়ে না হলেও একসঙ্গে থাকার সিদ্ধান্ত দেখা যায়।
চোরি চোরি চুপকে চুপকে
বিজ্ঞাপন
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে সালমান খান, প্রীতি জিনতা ও রানী মুখার্জি অভিনয় করেন। এখানে প্রীতি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন, যিনি সালমান ও রানীর সন্তানের জন্য সারোগেট মা হন। এখানেও তার চরিত্রটি বিয়ের আগেই গর্ভধারণের পরিস্থিতির মধ্য দিয়ে যায়।
জান-এ-মন
২০০৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে প্রীতির সঙ্গে ছিলেন সালমান খান ও অক্ষয় কুমার। সিনেমায় দেখা যায় প্রীতির চরিত্রটি তার স্বামীর থেকে আলাদা থাকাকালীন অন্তঃসত্ত্বা হন এবং একা সন্তান বড় করার চ্যালেঞ্জ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
কৃষ
২০০৬ সালের ব্লকবাস্টার ছবি কৃষ-এ প্রীতি জিন্তার চরিত্রটি বিবাহিত থাকলেও সন্তান প্রসবের পর তিনি মারা যান। এছাড়া ২০১৮ সালে সানি দেওলের বিপরীতে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমায় তাকে দেখা গেলেও ছবিটি ব্যবসায়িক সফলতা পায়নি।
বিজ্ঞাপন
বর্তমানে দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা আবারও বড় পর্দায় ফিরছেন ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন আমির খান। এতে প্রীতির বিপরীতে দেখা যাবে সানি দেওলকে। বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং আইপিএলে নিজের দল পাঞ্জাব কিংসকে সমর্থন দিতে নিয়মিত স্টেডিয়ামে উপস্থিত থাকেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস








