Logo

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস!

profile picture
বিনোদন ডেস্ক
২০ জুন, ২০২৬, ১৭:২৯
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস!
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার নামে একাধিক ডিপফেক ছবি ও ভিডিও প্রকাশিত হওয়ায় তিনি ভারতের মুম্বাই হাই কোর্টে আবেদন করেছেন।

বিজ্ঞাপন

আদালতে দাখিল করা আবেদনে প্রীতি জিনতা উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি এসব ভুয়া ছবি ও ভিডিও তার ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং কপিরাইটও লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

১৯৫৭ সালের কপিরাইট আইন অনুযায়ী নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও জানান তিনি। বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ এই অভিযোগ আমলে নিয়েছেন এবং প্রীতি জিনতাকে ব্যক্তিগত অধিকার রক্ষায় সুনির্দিষ্টভাবে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রযুক্তির এমন অপব্যবহারের বিরুদ্ধে বলিউডে এটিই প্রথম আইনি পদক্ষেপ নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনসহ একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রী তাদের অনুমতি ছাড়া ছবি, নাম ও কণ্ঠস্বর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

প্রসঙ্গত, প্রীতি জিনতা বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মাঝেই নিজের আইনি সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিলেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD