ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করে দিয়েছেন তৃষা!

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ রয়েছে। তবে বিজয়ের সাম্প্রতিক জন্মদিনের পর তাদের সম্পর্ক ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
নেটিজেনদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করে দিয়েছেন তৃষা! স্বেচ্ছায় কি তবে দূরত্ব বাড়াচ্ছেন এই অভিনেত্রী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য- তা নিয়েই এখন তুঙ্গে জল্পনা। গত ২২ জুন ছিল অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ৫২তম জন্মদিন।
প্রতি বছরই এই বিশেষ দিনটিতে বিজয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাতে ভোলেন না তৃষা। কখনো ফ্রেমবন্দি কোনো অপ্রকাশিত ছবি, আবার কখনো আবেগঘন বার্তা দিয়ে প্রিয় বন্ধুকে শুভকামনা জানান তিনি। স্বাভাবিকভাবেই বিজয়ের জন্মদিনে তৃষার পোস্টের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন ভক্তরা। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা।
বিজ্ঞাপন
বিজয়ের জন্মদিনে তৃষার পক্ষ থেকে দেখা যায়নি কোনো পোস্ট কিংবা শুভেচ্ছাবার্তা। এই নীরবতার মাঝেই নতুন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযো গমাধ্যমে। নেটিজেনদের একাংশ খেয়াল করেছেন, ইনস্টাগ্রামে বিজয়ের ফলোয়ার তালিকায় এখন আর তৃষার নাম নেই। বিজয়কে আনফলো করে দিয়েছেন তিনি। আকস্মিক এই কাণ্ড দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তাদের দীর্ঘদিনের সুসম্পর্কে ফাটল ধরল?
আরও পড়ুন: স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা পূর্ণিমার
যদিও ইনস্টাগ্রাম থেকে আনফলো করার এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত তৃষা বা বিজয় কারো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভক্তদের একটি বড় অংশ মনে করছেন, পর্দার পেছনের বিশেষ কোনো কারণেই হয়তো এই দূরত্ব তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, অনেক ভক্তের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অনুসরণ না করা বা জন্মদিনে শুভেচ্ছা না জানানোকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তাদের ভাষ্য, এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে।








