Logo

ওমরাহ পালনে মক্কায় ভাবনা, কাবা দেখে আবেগঘন অনুভূতি প্রকাশ

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ জুন, ২০২৬, ১৬:৩৩
ওমরাহ পালনে মক্কায় ভাবনা, কাবা দেখে আবেগঘন অনুভূতি প্রকাশ
ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তার সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন। শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান তিনি। পাশাপাশি কাবা শরিফ প্রথম দেখার অনুভূতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বিজ্ঞাপন

নিজের পোস্টে ভাবনা লেখেন, প্রথমবার কাবা শরিফের দিকে তাকানোর মুহূর্তে তিনি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। সেই সময়ের গভীর আবেগ, হৃদয়ের প্রশান্তি ও কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও লেখেন, জীবনের এমন সৌভাগ্যের জন্য মহান আল্লাহর প্রতি তিনি গভীর কৃতজ্ঞ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ জানিয়ে আল্লাহর রহমতের প্রতি আস্থা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ভাবনার এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকে তার এবং তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন আশনা হাবিব ভাবনা। ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে লাল মোরগের ঝুঁটি ও দামপাড়াসহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত ভাবনা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD