Logo

এফডিসিতে চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ জুলাই, ২০২৬, ১১:৫৮
এফডিসিতে চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনে ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় এফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। এক প্যানেলের নেতৃত্বে রয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

বিজ্ঞাপন

নির্বাচনে অংশ নেওয়া উভয় প্যানেলই বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। নির্বাচনী প্রচারণার সময় তারা শিল্পীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং চলচ্চিত্রাঙ্গনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

বিজ্ঞাপন

ভোট-পরবর্তী আপিল সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্বে রয়েছেন ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD