হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো অভিনেত্রীর?

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, আনন্দ-বেদনা কিংবা কাজের খবর নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে শুক্রবার তার প্রকাশ করা দুটি ভিডিও দেখে রীতিমতো মন ভেঙে যায় তার ভক্তদের। কারণ, স্বাভাবিকভাবে চলতে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে!
বিজ্ঞাপন
ভক্তরা উদ্বেগ প্রকাশ করছেন পরীমণির সেই পোস্টগুলোর মন্তব্য ঘরে। কীভাবে, কী হয়েছে- তাও স্পষ্ট করেননি নায়িকা। মূলত, পরীমণির বাম পায়ে প্লাস্টার দেখা যায়। প্রথম ভিডিওতে পরীমণি পায়ের এই অবস্থা প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে লেখেন, 'ঠ্যাং (পা) এ নজর লেগেছে।'
এরপর তার প্রকাশ করা পরের একটি ভিডিওতে দেখা যায়, ব্যান্ডেজ ও প্লাস্টার করা পা নিয়ে হুইলচেয়ারে বসে আছেন, আর সেটি সম্ভবত কোনো হাসপাতালে। হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- কী হয়েছে পরীমণির?
বিজ্ঞাপন

হঠাৎ প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, পরীমণি বিষয়টি হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করলেও তিনি শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। ভিডিও দুটি প্রকাশের পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং অসংখ্য ভক্ত তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।
আরও পড়ুন: এফডিসিতে চলছে শিল্পী সমিতির ভোটগ্রহণ
পরীমণির শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঠিক কী কারণে তার পায়ে প্লাস্টার করা হয়েছে বা তিনি হুইলচেয়ার ব্যবহার করছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
বিজ্ঞাপন








