Logo

দেবের পরিচালনায় মুগ্ধ শুভশ্রী, ফিরছেন নতুন সিনেমায়

profile picture
বিনোদন ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ১৫:০৮
দেবের পরিচালনায় মুগ্ধ শুভশ্রী, ফিরছেন নতুন সিনেমায়
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব এবার পরিচালক হিসেবে বড় পর্দায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। তার পরিচালনায় নির্মিত হতে যাওয়া বড় বাজেটের সিনেমা ‘দেশু ৭’-এ অভিনয় করছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছবিটি ঘিরে নিজের অভিজ্ঞতা ও দেবকে নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা জানতে চাইলে শুভশ্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। তার কথা এমন, দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে কম হয়ে যাবে।

দেবের এই নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে দেবের মেধার প্রশংসাও করেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সিনেমাটি টলিউডের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমায় দেবের নির্দেশনা ও শুভশ্রীর অভিনয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। নতুন এই সমীকরণ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

এক সময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘খোকাবাবু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। তবে ব্যক্তিগত সম্পর্কের অবনতির পর দীর্ঘ সময় পেশাগতভাবেও একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে।

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর সব পুরোনো দূরত্ব পেছনে ফেলে আবারও একই সিনেমায় কাজ করছেন দেব ও শুভশ্রী। এদিকে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দাদাগিরি’তেও বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন শুভশ্রী, যা নিয়ে ভক্তদের আগ্রহও তুঙ্গে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD