Logo

ইলিয়াস কাঞ্চন সত্যিই কি সব সম্পত্তি দান করেছেন? যা জানা গেল

profile picture
বিনোদন প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৫:১২
ইলিয়াস কাঞ্চন সত্যিই কি সব সম্পত্তি দান করেছেন? যা জানা গেল
ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের পরিচিত মুখ ইলিয়াস কাঞ্চন তার গ্রামের সব সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে দান করে দিয়েছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ দাবির সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার গ্রামের এক প্রতিবেশী।

বিজ্ঞাপন

ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত মাসে তিনি দেশে ফিরেছিলেন। কিছুদিন স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে আবার লন্ডনে ফিরে গেছেন তিনি। সেখানে তার চিকিৎসা চলছে।

দেশে অবস্থানের সময় ইলিয়াস কাঞ্চন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ায় নিজের পৈতৃক বাড়িতে যান। সেখানে তার বেশ কিছু সম্পত্তি রয়েছে। সম্প্রতি ছেলেকে সঙ্গে নিয়ে এসব সম্পত্তির কিছু অংশ বিক্রি করে সংশ্লিষ্টদের নামে রেজিস্ট্রি করে দিয়েছেন বলে জানা গেছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, গ্রামের সব সম্পত্তি তিনি দরিদ্র মানুষদের মধ্যে দান করে দিয়েছেন। তবে এই তথ্যকে সঠিক নয় বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের গ্রামের প্রতিবেশী ও নাট্য নির্মাতা আলী সুজন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলী সুজন বলেন, অসুস্থতার কারণে কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চন গ্রামের বাড়ির সম্পত্তির একটি অংশ বিক্রি করে বিভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। তার প্রতিষ্ঠিত জানেজাহান মাদ্রাসার জায়গাটি মাদ্রাসার নামে দান করা হয়েছে বলেও জানান তিনি।

তবে গ্রামের বাড়ির সব সম্পত্তি দরিদ্র মানুষের মধ্যে দান করে দেওয়ার যে তথ্য ছড়িয়েছে, তা ভুল বলে দাবি করেন আলী সুজন।

বিজ্ঞাপন

তিনি জানান, তার জানা মতে জানেজাহান মাদ্রাসার জায়গাটি মাদ্রাসার নামে দান করা হয়েছে। আর বাকি সম্পত্তির কিছু অংশ বিক্রি করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বানও জানান তিনি।

আলী সুজন আরও বলেন, একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে সেটি যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। শুধু অনুসারী ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে যাচাইহীন তথ্য ছড়িয়ে না দেওয়ারও অনুরোধ জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD