Logo

হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৭:০৩
হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। টিকাদান কার্যক্রম চলমান থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছিল।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৩২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৫ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে সারাদেশে ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২৮ হাজার ২৩৮ জন হাসপাতাল ছেড়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD