Logo

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মে, ২০২৬, ১৬:২৫
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
ছবি এআই।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জনের মৃত্যু সরাসরি হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

বিজ্ঞাপন

বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে, যা সাম্প্রতিক পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানানো হয়, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্কতা বাড়ানো এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD