দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে বিপুল সংখ্যক সন্দেহজনক ও নিশ্চিত রোগী, যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০২ জনে। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪১ হাজার ৭৯৩ জন।
বিজ্ঞাপন
একই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৬৭ জনে।
এদিকে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ১৫১ জন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।







