Logo

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৩১৪

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ২০:০১
হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৩১৪
ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৩১৪ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।

নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৬, সিলেটে ২১৬, বরিশালে ১৪০, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ২৬ এবং রংপুরে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।

বিজ্ঞাপন

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৬২৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ দুই কারণে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩২৩ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD