Logo

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৫ জনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৮:২৪
ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৫ জনের
ফাইল ছবি।

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এ পরিসংখ্যান জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা মহানগরে নতুন করে ৩২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৪০ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ জন।

এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে তিনজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ৫০৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬০৯ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD