Logo

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩১৮

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৭:৩০
দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩১৮
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও প্রাণহানির উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। আগের দিন আট শিশুর মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের বাসিন্দা। অন্য দুজনের একজন চট্টগ্রাম এবং অপরজন ময়মনসিংহ বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন। বাকি ১ হাজার ২১৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে।

একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

বিজ্ঞাপন

পরপর কয়েক দিন শিশু মৃত্যুর ঘটনায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD