ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুর প্রকোপে দেশে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে ছয়জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে একজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭১৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই প্রাণ হারিয়েছেন ২৪৪ জন।
এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।







