হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৮৪

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে ১৫৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৮৮০ জনের শরীরে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৩০৪ জন।
বিজ্ঞাপন
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ২১ লাখ ৮ হাজার ৭৫ জন হাম রোগী ভর্তি হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২০ লাখ ৯ হাজার ২০৭ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই প্রাণ হারিয়েছে দুই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৪ জনে। এদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
বিজ্ঞাপন
ক্রমাগত নতুন রোগী শনাক্ত এবং শিশুদের মৃত্যুর ঘটনায় দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। বিশেষ করে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।








