Logo

দেশে হামের উপসর্গে আরও জনের ৬ মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৫:৫০
দেশে হামের উপসর্গে আরও জনের ৬ মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং এ রোগের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৫ জনে।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং অন্য দুই বিভাগে আরও দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৮৬ জন, সিলেটে ১৮৬ জন, খুলনায় ১০৮ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, রংপুরে ৪০ জন এবং রাজশাহীতে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৭০৯ জনে। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৯০ জন। সব মিলিয়ে নিশ্চিত হাম ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৯৫ জনে পৌঁছেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD