Logo

হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৬, ১৭:০৬
হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামজনিত উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম এবং হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ হাজার ১৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১৪৮ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD