Logo

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১৬:০০
দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫৮ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে প্রাণ হারিয়েছেন ৬ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এ সময়ের মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ২৬৯ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

একই সময়ে হামসহ সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম সংক্রমণের কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD