স্বাস্থ্যমন্ত্রীর হার্টে তিনটি ব্লক, চলছে রিং বসানোর প্রস্তুতি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। তার চিকিৎসার অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। পরিবারের এক সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। এখন এনজিওপ্লাস্টি করার প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে রবিবার বিকেলে স্টেন্ট বসানো হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। ওই সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
বিজ্ঞাপন
এর আগে, গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথার কারণে শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। এরপর অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন করা হয়।






