Logo

দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৭:১৮
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২ জনে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের হিসাব অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৬৬৩ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯১ জন, খুলনায় ২০১ জন, বরিশালে ১৮৫ জন, রাজশাহীতে ১৪০ জন, রংপুরে ৭১ জন, ময়মনসিংহে ৬১ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।

মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৮৩ জন। এর আগে অক্টোবর মাসে সর্বোচ্চ ১৭৪ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে মারা যান ১৪৮ জন।

এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

সব মিলিয়ে চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD