Logo

হামের টিকা পেয়েছে ৮১ শতাংশের বেশি শিশু: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৮:১০
হামের টিকা পেয়েছে ৮১ শতাংশের বেশি শিশু: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে হামের টিকা গ্রহণের উপযোগী শিশুদের মধ্যে ৮১ শতাংশের বেশি ইতোমধ্যে টিকার আওতায় এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদান কার্যক্রমে এখন পর্যন্ত ৮১ শতাংশ শিশু কাভার করা হয়েছে। বাকি শিশুরাও দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আসবে। সরকার শতভাগ শিশুকে টিকাদানের লক্ষ্য নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমানে দেশে হাম নিয়ন্ত্রণে রয়েছে এবং এ রোগে মৃত্যুহারও আগের তুলনায় কমেছে। পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং সারাদেশে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD