হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৯ শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২৬১ শিশুর।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং ২৪৪ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
বিজ্ঞাপন
এ সময় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩১৩ শিশু। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪০ হাজার ৪৯১ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগে পরিস্থিতি সবচেয়ে গুরুতর। এ বিভাগে হাম ও সন্দেহজনক উপসর্গে ১৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।
এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি।







