Logo

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৫৮৮

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুন, ২০২৬, ১৭:১৪
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ৫৮৮
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও সন্দেহভাজন হাম মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

বিজ্ঞাপন

সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৯০ জন। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৪৯৮ জন।

এদিকে, একই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪ জন। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে মোট ৫৭ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD