২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৬ জন হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহজনক হাম রোগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এ সময়ের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭৬৩ জন। সব মিলিয়ে গত এক দিনে হাম ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৬ জনে।
আরও পড়ুন: ৮৯ দিনে হামে ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু
গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। সবমিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন। আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৪৮ জন।
বিজ্ঞাপন
একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।







